
ঢিলেঢালায় রূপ নিচ্ছে ’সর্বাত্মক লকডাউন’


করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সপ্তাহব্যাপী দেশজুড়ে আরোপ করা কঠোর বিধি-নিষেধের কথা বলা হলেও ’সর্বাত্মক লকডাউন’ ধীরে ধীরে ঢিলেঢালায় রূপ নিচ্ছে।
রোববার (১৮ এপ্রিল) ’সর্বাত্মক লকডাউনের’ পঞ্চম দিনে সকাল সাড়ে ৯টায় রাজধানীর প্রধান সড়কে ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, ভাড়ায় চলা সিএনজি ও মোটরসাইকেল চলতে দেখা গেছে, গত চার দিনে তেমন একটা চোখে পড়েনি। এছাড়া রাস্তায় লোক চলাচলও বেড়েছে।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তল্লাশিচৌকিগুলোতে শুরুর দিকের মতো এত কঠোর হতে দেখা যায়নি দায়িত্বরত পুলিশদের।


জরুরি কিছু সেবা ছাড়া অন্যান্য ক্ষেত্রে কোনো কাজে বের হতে লোকজনকে মুভমেন্ট পাস নিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। গত ১৪ এপ্রিল আট দিনের ‘লকডাউন’ শুরুর দিন পুলিশকে কঠোর ভূমিকায় দেখা গেছে। কিন্তু পরের দিন কিছুটা হলেও ঢিলেঢালা ছিল বিধি-নিষেধ। তৃতীয় সরকারি ছুটির দিনে সড়কে যানবাহন ও লোক চলাচল কম দেখা গেছে। কিন্তু কাল ও আজ দেখা গেছে অন্য চিত্র।
এমনকি রাস্তায় চলাচলকারী অনেকের মুখে মাস্ক ছিল না। পাড়া-মহল্লায় দোকানপাট নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় খোলা রাখা ও মোড়ে মোড়ে, চায়ের দোকানে লোকজনের আড্ডাও অনেকটা আগের মতো।
সূত্র: কালের কণ্ঠ
H/N




























