
কারওয়ান বাজারে সৌদিগামীদের বিক্ষোভ
Link Copied Successfully!


ফ্লাইট বাতিলের প্রতিবাদে রাজধানীর কাওরান বাজার এলাকায় সোনারগাঁও হোটেলের সামনে সৌদি এয়ারলাইনসের অফিসের সামনে বিক্ষোভ করেন সৌদিগামী প্রবাসীরা।
সৌদিগামী যাত্রীরা বলেন, “আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছি। ঢাকায় এসে জানতে পারি ফ্লাইট বাতিল হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। সে কারণেই আমারা বিক্ষোভ করছি।”
তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল ফারুক বলেন, “ফ্লাইটের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ভোর থেকে অনেকে সৌদি এয়ারলাইনস অফিসের সামনে অপেক্ষা করছেন। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি এবং অপেক্ষারত জনসাধারণের সঙ্গেও কথা বলছি। কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। ফ্লাইটের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।”


সূত্র:জাগরণ
H/N




























