
দেশে আজ সর্বোচ্চ ১০১ জনের মৃত্যুু, শনাক্ত ৪৪১৭ জন
Link Copied Successfully!


এক বছরের মধ্যে এই প্রথম দেশে করোনায় মৃত্যু শতকের ঘর ছাড়াল। চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১০১ জন মারা গেছেন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯০৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ।






























