
মতলব পৌরসভার ১ নং প্যানেল মেয়র বুলবুল চৌধুরী নির্বাচিত


মতলব পৌরসভার ১ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মতলব পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌধুরী বুলবুল।
১৫ এপ্রিল বেলা এগারোটায় মতলব পৌরসভার নবনির্বাচিত মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের প্রথম সভা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন। সভায় বক্তব্য রাখেন পৌরসভার সচীব মোঃ আবুল কালাম ভূইয়া, উপ- সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ।এছাড়া বক্তব্য রাখেন কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী, মোঃ লিয়াকত আলী সরকার, সারোয়ার সরকার লিখন,আনিছুর রহমান আনু,মোঃ ওয়াজ উদ্দিন প্রধান, সাইফুল ইসলাম মোহন,পিন্টু সাহা,মামুন চৌধুরী বুলবুল, মোঃ আব্দুল হাই,নারী কাউন্সিলর মরিয়ম ইসলাম শিখা, জোহরা খাতুন,মাইরিন সুলতানা নয়ন।


এসময় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে ১ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল।এছাড়া ২ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই বকাউল ও নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাইরিন সুলতানা নয়ন।
প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযুদ্ধ বিষয়ক উপ- কমিটির সদস্য নির্মল গোস্বামী ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।



























