
‘কঠোর লকডাউন’ রাস্তায়-রাস্তায় পুলিশের চেকপোস্ট
Link Copied Successfully!


করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশে নতুন করে যে ‘লকডাউন’ আরোপ করা হয়েছে সেটি কার্যকর হয়েছে বুধবার ভোর থেকে।
সরকারের পক্ষ থেকে এটিকে ‘কঠোর লকডাউন’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। যদিও সরকারি দলিলে এটিকে বলা হচ্ছে ‘বিধিনিষেধ’।
বুধবার ভোরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল ‘কঠোর লকডাউন’ কার্যকর করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে।


ভোর সাড়ে ছয়টায় দেখা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়েছে।
এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে।




























