প্রথম স্ত্রীর হাতে প্রবাসীর স্ত্রীসহ ধরাশায়ী রবিন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১২, ২০২১ | ১০:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের একটি হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের দেবপুর গ্রামের হাকিম বেপারীর ছেলে এস.এম. শাহ আলম রবিন প্রবাসীর স্ত্রীসহ জনতার হাতে আটকের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, চাঁদপুরের বাবুরহাট এলাকার জেলা পরিষদ সংলগ্ন একটি বাসায় দির্ঘদিন যাবৎ সদর উপজেলার রঘুনাথপুর (তিন তাল গাছতলা) এলাকার দুদু মোল্লার ছেলে সৌদি প্রবাসী সুলতান মোল্লার স্ত্রী রাবেয়া আক্তার (২৪) কে নিয়ে বাসা ভাড়া করে অবৈধ ভাবে বসবাস করে আসছে এস.এম. শাহ আলম রবিন।

এ সংবাদ জানতে পেরে রবিনের প্রথম স্ত্রী দুই সন্তানের জননী সুলতানা আক্তার সেতু ১২ এপ্রিল সোমবার বিকাল ৩ টার সময় ওই বাসার সামনে যান। বাসায় প্রবাসীর স্ত্রীসহ রবিন অবস্থানের খবর নিশ্চিত হয়ে আশপাশের লোকজনকে অবহিত করেন। এ সময় এলাকার লোকজন হাতেনাতে রবিন ও ১ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী রাবেয়াকেসহ আটক করে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এএসআই সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে রবিন ও রাবেয়াকে আটক করে থানায় নিয়ে আছে। এ ঘটনায় ওই এলাকায় সাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে রবিনের প্রথম স্ত্রী সুলতানা আক্তার সেতু জানান, আমার স্বামী রবিন নারী লোভী। আমাদের বিয়ের ২-৩ বছর পর থেকেই নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িয়ে পরে। সে হাসপাতালে দায়িত্বে থাকাবস্থায় বহু নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে এবং বহু নারীর সাথে তার আপত্তিকর ছবি রয়েছে। যার প্রমান আমার কাছে আছে। এ সব বিষয়ে তার সাথে আমার বহুবার বাকবিতন্ডার সৃষ্টি হলে সে বহুবার আমাকে মারধরও করে। তার এ অবৈধ কর্মকান্ড নিয়ে উভয় পরিবারের একাধিক বৈঠক হওয়া শর্তেও সে পরিবর্তন হয়নি।

সেতু আরো জানায়, গত কয়েক মাস ধরে আমি লোকমুখে শুনে আসছি সে শহরে একাধিক বাসায় অন্য নারী নিয়ে অবৈধভাবে বসবাস করে আসছে। এরই সূত্র ধরে ১২ এপ্রিল সোমবার বিকাল ৩ টার সময় বাবুরহাট এলাকায় জেল পরিষদ সংলগ্ন একটি বাসায় রবিন ও প্রবাসীর স্ত্রী ১ সন্তানের জননী রাবেয় আক্তার নামে এক মহিলাকে হাতেনাতে ধরি। পরে পুলিশ রবিন ও রাবেয়াকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে এএসআই সেলিম জানান, অনৈতিক কর্মকান্ডে জনতার হাতে আটকের ঘটনাটি জানতে পেরে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তার স্ত্রী সুলতানা আক্তার সেতু জানায়, তার স্বামী রাবেয়া নামে এক মহিলাকে নিয়ে অবৈধভাবে বাসা ভাড়া করে বসবাস করছেন। তবে রবিন দাবী করেন রাবেয়া তার ২য় স্ত্রী। গত ১৪ মাস আগে তাকে বিয়ে করেছেন। বিবাহের কোন প্রমানপত্র দেখাতে পারেননি। সেগুলো আনার জন্য পরিবারের লোকজনকে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা