মতলব দক্ষিণে রোটারী ক্লাবের আয়োজনে মাস্ক বিতরণ

Default User
চয়ন ঘোষ, মতলব দক্ষিণ
আপডেটঃ এপ্রিল ৮, ২০২১ | ১১:২২
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারী ক্লাব অব মতলবের আয়োজনে সকাল ১১টায় স্থানীয় রিকশা স্টেন্ড মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।

আজ ৮ এপ্রিল মতলব বাজারের স্থানীয় রিক্সা স্ট্যান্ডে স্বাস্থ্যবিধি মেনে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

জানা যায় যে, উক্ত অনুষ্ঠানে প্যাথলজি সমিতি, সিএনজি শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, ভ্যান শ্রমিক ইউনিয়ন, অটো শ্রমিক ইউনিয়নসহ জনসাধারণের নিকট সহস্রাধিক মাস্ক বিতরণ করেন।

বিজ্ঞাপন

রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটা. শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন, মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও চার্টার সেক্রেটারী রোটা. মোফাজ্জল হোসেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং রোটারী ক্লাব মতলবের জয়েন্ট সেক্রেটারী রোটা. নুশরাত জাহান মিথেন, ট্রেজারার রোটা. মনির হোসেন, সদস্য রোটা. হেদায়েত উল্লাহ, রোটা. এমএ আজিজ বাবুল, রোটা. আব্দুল আজিজ। আরো অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজল ভট্টাচার্য্য, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মো: হাবিব, সদস্য মোঃ ইমন সরকার, মোঃ ইসমাইল শাকিল, জাতীয় শ্রমিকলীগ নেতা মোঃ জালাল উদ্দিন খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা