বলিয়া দুই জনের মৃত্যু, দাফনকারীদের সরঞ্জাম সংকট

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৩, ২০২০ | ৫:১৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের এক রাতে দুই জনের মৃত্যু হয়েছে। দুইজনেরই এক সপ্তাহ ধরে জ্বর ছিল। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও চাঁদপুর সদর হাসপাতালে একজনের নমুনা সংগ্রহ করা হয়। এদিকে হাজীগঞ্জ উপজেলায় মৃতদের দাফনকারী দলের সদস্যদের পিপিই সহ বিভিন্ন সরঞ্জাম সংকট দেখা দিয়েছে।

মৃতদেহ দাফন কাজের একটি দৃশ্য।
বলিয়া গ্রামের মৃত দুজন হলেন পন্ডিত বাড়ির মুজিবুর রহমান (৬০) ও কেসিয়ার স্যারের বাড়ির জাহাঙ্গীর আলম (৫৫)।

বলিয়া গ্রামের বাসিন্দা শিক্ষক ফরহাদ হোসেন বলেন, কয়েকদিন পূর্বে বলিয়া মিজি বাড়ীর আবু জাফর (৬০) ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মারা যান। পরে তাকে বাড়িতে এনে দাফন করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে একই গ্রামের পন্ডিত বাড়ি মুজিবুর রহমান পিত্তনালীতে পাথর ছিল। গত ১০ দিন ধরে তিনি শরীরের জ্বরে ভুগছিলেন।

বিজ্ঞাপন

অপরদিকে মঙ্গলবার ভোররাতে একই গ্রামের জাহাঙ্গীর আলম(৫৫) মারা যান। তিনি প্রায় এক সপ্তাহ ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন।

দাফনকারী দলের শরিফুল হাসান পপুলার বিডিনিউজ ডটকমেকে বলেন, আমাদের দলের প্রথমে ১০ জন ছিল। এখন ৫/৬ জনের একটি দল আছে। তবে আমাদের মৃতদেহ দাফনের জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন তা একেবারে সংকট দেখা দিয়েছে। সরঞ্জামাদি না পেলে আমরা সামনে মৃতদেহ দাফন কাজে অংশগ্রহণ করতে পারবো না।

তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে একজন দাফন শেষে বাসায় ফেরার পর জানলাম আর একজন মারা গেছেন। আমাদের সবার শরীর ক্লান্ত হয়ে পড়ছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসএম শোয়েব আহমেদ চিশতী বলেন,জাহাঙ্গীর আলমের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরেক জনের গতকাল চাঁদপুরে নমুনা দিয়ে এসেছেন বলে জেনছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা