লকডাউন মানছে না হাজীগঞ্জের জনসাধারন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৫, ২০২১ | ৬:৪৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ থেকে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সমগ্র বাংলাদেশকে ঝুকিপূর্ণ ঘোষণা করার পরেও হাজীগঞ্জে বিভিন্ন অযুহাতে বাড়ির বাইরে ঘোরাফেরা করছে অনেকে। মানছে না লকডাউন। বিশেষ করে হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় পায়ে হেটে ও মোটরসাইকেলে চড়ে ঘোরাফেরা করছেন অনেকেই।

তবে সংক্রমণ মোকাবেলায় বসে নেই পুলিশ ও উপজেলা প্রশাসন।

হাজীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, হাজীঞ্জ থানা পুলিশের সদস্যরা কয়েকটি টিমে বিভক্ত হয়ে প্রতিদিন পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লা ও ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সরকার ও স্বাস্থ্য বিভাগের সচেতনতা মূলক বার্তা পৌঁছে দিচ্ছেন। সকাল থেকে রাত দশটা পর্যন্ত টহল টিম কাজ করছে।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

 

 

 

 

 

এ ছাড়া হাজীগঞ্জ প্রবেশদ্বার ঢাকা রামগঞ্জ মহাসড়কের এলাকায় ২৪ ঘণ্টা পাহারা দিয়ে অন্য জেলা থেকে কোন যাত্রীবাহি গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরপরও অনেকেই লকডাউন না মেনে অহেতুক বাইরে বের হচ্ছেন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. এস.এম. আহমেদ চিশতী, সামাজিক দূরত্ব না মেনে ভিড় জমিয়ে চলাচলের কারণে ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেশি।

নিজে ও পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে সকলকে আরো সচেতন হওয়া প্রয়োজন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে না চললে বিপদ ঘটতে পারে। হাজীগঞ্জ উপজেলা মোমেনা আক্তার বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে বার বার নির্দেশনা দেয়া হচ্ছে। এর পরেও কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে সমস্যা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থ্যা গ্রহণ করা হবে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা