রিসোর্ট বুকিংয়ে প্রথম স্ত্রীর নাম লিখেছিলেন মামুনুল হক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৫, ২০২১ | ৬:১০
Link Copied Successfully!

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হয়েছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

কিন্তু মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীর নাম নিয়ে বিভ্রাটের সৃষ্টি হয়।

 

বিজ্ঞাপন

রিসোর্টকক্ষে স্থানীয়দের জেরার মুখে মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীর নাম আমিনা তাইয়্যেবা জানান। বলেন, তার শ্বশুরবাড়ি খুলনায়, শ্বশুরের নাম জাহিদুল ইসলাম।

কিন্ত ওই নারী পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের নাম জান্নাত আরা ঝর্ণা বলেন। খুলনা নয়; নিজের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় বলে জানান তিনি।

এদিকে রিসোর্টের রুম বুকিংয়ে নথিতে স্ত্রীর নাম  আমিনা তাইয়্যেবা উল্লেখ করেছেন মামুনুল হক। তার স্বাক্ষরসংবলিত সেই নথি হাতে এসেছে।

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

 

 

 

নথিতে দেখা গেছে, মামুনুল হককে সাত হাজার টাকায় কক্ষ ভাড়া দিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ।

রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ বকুল বলেন, অভ্যর্থনার কর্মীরা মামুনুলের কাছে তার সঙ্গিনীর পরিচয় জানতে চাইলে তিনি তার স্ত্রীর নাম আমিনা তাইয়্যেবা বলেন। সেই নামই লেখা হয়েছে নথিতে। মামুনুল হক ১২ ঘণ্টার জন্য ৫০১ নম্বর কক্ষটি ভাড়া করেন। সেখানে এক ঘণ্টা অবস্থানের পর মামুনুল খাবারের অর্ডার করেন।

প্রশ্ন উঠেছে— রিসোর্টে মামুনুল হকের সঙ্গে অবস্থান করা নারী আমিনা তাইয়্যেবা হলে জান্নাত আরা ঝর্ণা কে?

জানা গেছে,  হেফাজত নেতা মামুনুল হকের প্রথম স্ত্রীর নাম আমিনা তাইয়্যেবা। তিনি চার সন্তানের জননী।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া  মামুনুল হকের সঙ্গে থাকা সেই নারীর (জান্নাত আরা ঝর্ণা) পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে।

 

 

 

 

 

 

তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মুক্তিযোদ্ধা মো. ওলিয়ার রহমান মিয়ার মেজো মেয়ে। ওলিয়ার রহমান কামারগ্রাম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সূত্র:যুগান্তর

H/N

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা