মামুনুল হক: রিসোর্ট থেকে হেফাজতের সমর্থকরা তাকে ‘ছিনিয়ে নেয়’

Default User
আকবর হোসেন, বিবিসি বাংলা
আপডেটঃ এপ্রিল ৪, ২০২১ | ৯:৩৯
Link Copied Successfully!

বাংলাদেশে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

মামুনুল হককে কয়েক ঘন্টা সেখানে অবরুদ্ধ করে রাখার পরে হেফাজতে ইসলামের সমর্থক এবং মাদ্রাসার ছাত্ররা পাল্টা হামলা চালিয়ে তাকে নিয়ে যায় বলে জানিয়েছেন সোনারগাঁও থানার একজন পুলিশ কর্মকর্তা।

পুলিশ বলছে, ঢাকার কাছেই সোনারগাঁও এলাকায় অবস্থিত একটি রিসোর্টে শনিবার বিকেলে তাকে ঘেরাও করে রাখে স্থানীয় কিছু লোকজন এবং ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।

তারা অভিযোগ করেন, মামুনুল হক একজন নারীকে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছেন। অন্যদিকে মামুনুল হক বলেছেন, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছেন।

বিজ্ঞাপন

এক পর্যায়ে পুলিশও সেখানে উপস্থিত হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে বেশ কয়েকজন ব্যক্তি মামুনুল হককে নানা প্রশ্ন করছে।

এক ব্যক্তি জিজ্ঞেস করেন, “এই মহিলা কী হয় আপনার?”

বিজ্ঞাপন

জবাবে মামুনুল হক বলেন, “আমার সেকেন্ড ওয়াইফ। আমি তাকে শরিয়তসম্মত ভাবে বিয়ে করছি।”

তখন আরেক ব্যক্তি জিজ্ঞেস করেন, “আপনি কবে বিয়ে করছেন?”

জবাবে মামুনুল হক বলেন, “দুই বছর।”

মামুনুল হক বলেন, তিনি বেড়াতে সে রিসোর্টে গিয়েছেন।

ভিডিওতে মামুনুল হককে বলতে দেখা যায়, “আপনারা সবাই আমার সাথে দুর্ব্যবহার করছেন। “

ভিডিওতে দেখা যায়, কিছু ব্যক্তি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে মামুনুল হককে নানা প্রশ্ন করছেন এবং কেউ কেউ নিজেকে ছাত্রলীগ বা যুবলীগ হিসেব পরিচয় দিচ্ছিল

মামুনুল হককে যখন তার কক্ষে ঘেরাও করে রাখা হয় তখন সেখানে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার ওসি অপারেশন্স মফিদুর রহমান। তিনি বিবিসি বাংলাকে বলেন, মামুনুল হকের সাথে যে নারী ছিল তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন তিনি।

মি. রহমান জানান, বিষয়টি নিয়ে তারা মামুনুল হকের সাথে আলোচনা করছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

এদিকে মামুনুল হককে লাঞ্ছিত করার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সন্ধ্যে সাতটার পরে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও মাদ্রাসার ছাত্ররা রয়েল রিসোর্টে এসে ভাঙচুর চালিয়ে মামুনুল হককে নিয়ে যায়।

তবে পুলিশ অবশ্য দাবি করেছে, হেফাজতে ইসলামের নেতাদের হাতে মামুনুল হককে তুলে দেয়া হয়েছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল রাত নয়টার দিকে মামুনুল হককে আনতে নারায়ণগঞ্জে যান। সেখান থেকে তিনি বিবিসি বাংলাকে বলেন, মামুনুল হককে যারা লাঞ্ছিত করেছে তাদের গ্রেফতার এবং শাস্তির জন্য প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম।

এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে প্রশাসন আশ্বস্ত করেছে বলে জানান মোহাম্মদ ফয়সাল।

হেফাজতের সমর্থক এবং মাদ্রাসার ছাত্ররা রিসোর্টে হামলা চালায়নি বলে দাবি করেন মি. ফয়সাল।

তিনি বলেন, “মাওলানা মামুনুল হক একজন জনপ্রিয় আলেম। ওনাকে আটকে রেখে লাঞ্ছিত করার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষজন হয়তো সেখানে গিয়েছে।”

এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বিবিসি বাংলাকে বলেন, পুলিশ মামুনুল হককে হেফাজতের নেতাদের হাতে তুলে দেয়নি।

পুলিশ সুপার বলেন, “ওনার দ্বিতীয় বিয়ে সস্পর্কে আমরা যাচাই-বাছাই করছিলাম। এ সময় তার লোকজন সেখানে এসে উপস্থিত হলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় তিনি চলে যান।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা