
হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সভা


হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রোটারি ক্লাব অব হাজীগঞ্জে বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সভায় সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে বালুবাহী কার্গো মালিক, বালু সরবরাহকারী, বালু ব্যবসায়ীদের বিবিধ সমস্যা সমাধানসহ বালু ক্রয় ও বিক্রয় মূল্য নির্ধারণ কল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ওইসময় উপস্থিত ছিলেন, সভাপতি আবু তাহের, সহ-সভাপতি মোতালেব মজুমদার, স্বপন, মিলন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাদেকুজ্জামান।



সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আরিফ মজুমদার। কোষাধক্ষ্য রুহুল আমিন, দপ্তর সম্পাদক নজরুল মাষ্টার, প্রচার সম্পাদক শাহপরান সৈকত, ক্রীড়া সম্পাদক হাসিবুল হাসান ডালাস।
সন্মানিত সদস্য, শামছুজ্জামান, শাহাদাৎ মজুমদার, মাসুদ ইকবাল, এমদাদ মজুমদার, দেলোয়ার হোসেন, শাহজাহান, শাহাদাৎ মুন্সী, আক্তার হোসেন, শফিকুর রহমান, শাখায়াত, কিরন, রুপক, বিল্লাল, সাইফুল।
ওইসময় হাজীগঞ্জ উপজেলার সকল বালু ব্যবসায়ী ও জাহাজ মালিকগন উপস্থিত ছিলেন।


























