কচুয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২, ২০২১ | ১০:৩০
Link Copied Successfully!

মাত্র দেড় বছর বয়সের ছোট্ট শিশু মো. সামির হোসেন। যে বয়সে হাঁসি খুশি আর খেলাধুলা করে সবাইকে আনন্দ দেয়ার কথা সে বয়সে যুদ্ধ করছে প্রাণঘাতি ক্যান্সারের সাথে। প্রাণচঞ্চল ফুটফুটে এই শিশু দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে জীবন সায়াহ্নে। সামিরের চিকিৎসা খরচ চালাতে গিয়ে সর্বস্বান্ত দরিদ্র রিক্সাচালক বাবা মো. নাছির উদ্দিন। চিকিৎসকরা জানিয়েছেন, সামিরের ক্যান্সার যে স্টেজে আছে তা নিরাময় যোগ্য।

সে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি বড় বাড়ির শাহিনুর আক্তারের ছেলে। অর্থের অভাবে দরিদ্র পরিবারের শিশু সামিরের চিকিৎসা এখন বন্ধ রয়েছে। তার বাবা নাছির উদ্দিন রিক্সা চালিয়ে যা আয় করেন তা দিয়ে কোন রকম চলেু তাদের সংসার। তার চিকিৎসা করাতে প্রায় ৯ লক্ষ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দরিদ্র এই বাবার পক্ষে চিকিৎসার এত ব্যয়বহন করা একেবারে অসম্ভব।

কান্না জড়িত কন্ঠে শিশুটির মা শাহিনুর আক্তার জানান, রিক্সা চালিয়ে তার বাবা কোনও রকম সংসার চালায়। কিন্তু হঠাৎ করে আমার ছেলেটার ব্লাড ক্যান্সার ধরা পড়ায় তার চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছি। বাচ্চার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। শিশুটির চিকিৎসার খরচ জোগাতে সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের সহায়তা চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শিশুটিকে সাহায্য পাঠানোর ঠিকানা: শাহিনুর আক্তার,স্বামী: মো. নাছির উদ্দিন,গ্রাম: দোয়াটি বড় বাড়ি,পো: পালাখাল, কচুয়া, চাঁদপুর।পার্সোনাল বিকাশ: ০১৭৪৪৮১৯৯৯৪ নম্বরে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা