
চাঁদপুর সদর উপজেলায় করোনা দুঃসংবাদ বাড়ছে
Link Copied Successfully!


চাঁদপুর সদর উপজেলায় করোনার দুঃসংবাদ বাড়ছে।
চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৯ জনের করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২১৯ জন। যার মধ্যে সদরেই ১১৬ জন।
অপরদিকে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত দুই স্বাস্থ্যকর্মীর একজনের করোনা পজিটিভ এবং অন্যজন উপসর্গে অসুস্থ্য হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
এমতাবস্থায় বিকল্প আর কোনো নির্ভরযোগ্য স্বাস্থ্যকর্মীর না থাকায়, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের নমুনা সংগ্রহ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবার পথে বসেছে।



























