চাঁদপুর সদর ও হাজীগঞ্জে রাত আটটার পর দোকানপাট বন্ধ

Default User
বিলকিস ওয়াসিফা
আপডেটঃ এপ্রিল ১, ২০২১ | ৬:২৬
Link Copied Successfully!

করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলা সদরের রাত আটটার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। জেলা করোনা প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

আরো সিদ্ধান্ত হয়, বাসসহ গণপরিবহনে নির্ধারিত আসন এর অর্ধেক যাত্রী বহন করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষিত ১৮ দফা নির্দেশনা কঠোরভাবে পালন জনসভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সংক্রান্ত জেলা কমিটির সদস্য সচিব ও চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার সাখাওয়াত উল্লাহ সংবাদ মাধ্যমকে জানান ,শহর এলাকায় মানুষের সমাগম বেশি থাকায় এবং মাক্স পরা স্বাস্থ্য বিধি মানার প্রবণতা কম থাকায় করোনা সংক্রমণ বাড়ছে। বিশেষ করে চাঁদপুর শহরে জনসমাগম বেশি হওয়ায় এখানে এখন আক্রান্ত সর্বাধিক। তাই চাঁদপুর শহর ও হাজীগঞ্জের রাত আটটার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে জরুরি সেবা খাতগুলো এই নিষেধাজ্ঞার আওতায় বাইরে থাকবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, করোনা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারিকৃত ১৮ দফা নির্দেশনা আমরা কঠোরভাবে বাস্তবায়ন করব। এখন থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জেলার সকল পর্যটন স্পটে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও বিয়েসহ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সব ধরনের আচার অনুষ্ঠান আয়োজন এবং তাতে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে দুই সপ্তাহের জন্য। করোনার সংক্রমণ রোধে সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা