
হাজীগঞ্জে জ্বর সর্দি রোগী বাড়ছে


হাজীগঞ্জ উপজেলায় জ্বর সর্দি রোগী দিন দিন বাড়ছে। প্রতিদিন হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে শতাধীক রুগি চিকিৎসা নিচ্ছে ন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে রোগীদের দীর্ঘ লাইন। চিকিৎসকদের চেম্বারের সামনে অপেক্ষমান রোগীদের ভীড় ছিল লক্ষনীয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স এর দেয় তথ্যানুযায়ী গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪ থেকে সাড়ে চার শত জ্বর সর্দির রোগী চিকিৎসা নিয়েছে। তার মধ্যে প্রায় অর্ধশত ভর্তি হয়েছে। ভর্তিকৃতরা চিকিৎসা নিয়ে অনেকে বাড়ি ফিরেছে ।
বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার এ হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় অর্ধশত তবে কোন জ্বর সর্দি রোগী ভর্তি করা হয়নি।


তার মধ্যে শিশু ও যুবক রয়েছে বেশি । হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতী যুগান্তরকে জানান, প্রতিদিন আমাদের হাসপাতালে প্রচুর জ্বর সর্দির রোগী আসছে। গুরুতরদের ভর্তি দিচ্ছি আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সচেতন করে ছেড়ে দিচ্ছি। তবে এ রোগীদের সমাজিক দুরত্ব বজায় রেখে বসবাস করার পরামর্শ দেয়া হচ্ছে।


























