হাজীগঞ্জ বাজারে চাঁদের হাট সুপার শপের উদ্বোধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩১, ২০২১ | ১০:২৫
Link Copied Successfully!

এক ছাদের নিচে সব আয়োজন নিয়ে চাঁদের হাট সুপার শপের শুভ উদ্বোধন করলেন হাজীগঞ্জ পৌর সভার মেয়র মাহবুব-উল আলম লিপন।

বুধবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের শেখ সিটি শপিং কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মেনে বর্ণাঢ্য আয়োজনে এই চাঁদের হাট সুপার শপের উদ্বোধন করা হয়।

প্রথমে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফুলছোঁয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আবু সাঈদ। তারপর আনুষ্ঠানিকভাবে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে চাঁদের হাট সুপার শপ শুভ সূচনা করা হয়।

বিজ্ঞাপন

চাঁদের হাট সুপার শপের স্বত্বাধিকারী চাঁদপুর পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মেয়র আসম মাহবুব- আলম লিপন।

তিনি বক্তৃতায় বলেন, সৎ ও নিষ্ঠার সাথে এই ঝুঁকিপূর্ণ ব্যবসা করলে মানুষের আস্থা অর্জন করা যায়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী একজন বিশিষ্ট ব্যবসায়ী। এই ব্যবসা প্রতিষ্ঠান হাজীগঞ্জ বাজারে ব্যবসায়ীদের মাঝে নতুন মাত্রা যোগ হয়েছে।

উপস্থাপক জাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সি, হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম চৌধুরী, হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নিশান রহমান।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু, পৌরসভার প্যানেল মেয়র জাহিদুল আযহার আলম বেপারী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান শামছু, চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন খান,
কাউন্সিলর শাহ আলম, কাজী মনির হোসেন, সুমন তফাদার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী ফয়েজ, নুরুর রহমান বেলাল, মানিক ডিজিটাল সাইনের পরিচালক আনোয়ার হোসেন মানিক প্রমুখ।
আলোচনা সভা শেষে চাঁদেট হাট সুপার শপ পরিদর্শন করেন পৌর মেয়র ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা