সয়াবিন তেলের দাম আরও বেড়েছে টিসিবি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৩১, ২০২১ | ৯:৫৩
Link Copied Successfully!

রমজান উপলক্ষে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা বাড়িয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবি গত ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ৯০ টাকা দরে বিক্রি করলেও বৃহস্পতিবার থেকে প্রতি লিটার ১০০ টাকায় বিক্রি করবে। এ নিয়ে জানুয়ারির পর সয়াবিন তেলের দাম দুই দফায় লিটারে ২০ টাকা বাড়াল টিসিবি।

এছাড়া রাজধানীসহ সারা দেশে ভর্তুকি মূল্যে টিসিবি ছয় পণ্য বিক্রি করবে। পণ্যগুলো হচ্ছে- ছোলা, চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ ও খেজুর। সারা দেশে ৫০০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হয়ে চলবে ৬ মে পর্যন্ত।

বুধবার টিসিবির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

তবে এবার টিসিবির পণ্য বিক্রিতে রমজানের আঁচ পড়েছে। বাড়ানো হয়েছে দাম। প্রতি কেজি চিনি ও পেঁয়াজের দাম ৫০ ও ১৫ টাকা থাকলেও বৃহস্পতিবার থেকে বিক্রি হবে ৫৫ ও ২০ টাকা।

দাম বাড়ার বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, মাঝে মাঝে বিভিন্ন পরিস্থিতিতে কেনা মূল্যের দিকে তাকিয়ে পণ্যের দাম বিক্রিতে সমন্বয় করতে হয়। এবার সেটাই করা হয়েছে। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিক্রিত কয়েকটি পণ্যের দাম কেজি ও লিটারে ৫-১০ টাকা বাড়ানো হয়েছে। তাই রমজান উপলক্ষে নতুন করে পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে টিসিবির।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

H/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা