মা-বাবার হাতের টাকার গন্ধ এখন আর পায় না ছাত্রদলের আহবায়ক

Default User
ফয়সাল হোসাইন, আহবায়ক, উপজেলা ছাত্রদল
আপডেটঃ মার্চ ৩০, ২০২১ | ২:১৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন। মা কে হারিয়েছে ৫ মাস আগে। তার আগে বাবাকে হারান। মা-বাবাকে হারিয়ে আজও স্মৃতি গুলো তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে।  মা-বাবাকে নিয়ে সম্প্রতি তার আবেগঘন স্ট্যাটা্স দিয়েছেন।  তা হুবহু তুলে ধরা হলো-

মা গো তোমার হাসান হোসাইনকে ছেড়ে তুমি দুইদিনও কোথাও গিয়ে থাকো নাই। কারন তোমার ছেলেরা তোমার হাতের রান্না ছাড়া খায় না। তাই তুমি কোথাও যাও নাই। মা গো সকালে ঘুম থেকে উঠার আগেই তুমি চা আর নাস্তা বিছানার পাশে এনে রাখতে।

কই আজ তো প্রায় ৫ মাসের মতো হলো তুমি নেই আমরা কিভাবে আছি, কি খাচ্ছি একটুও তো খবর নিলে না। মাগো তুমি না বলছো, আরো কিছুদিন থাকবে। আমাদের পাশে থেকে আমাদের সাহস দিবে। কই মা তুমি? বাবাও চলে গেলো, তুমিও চলে গেলে, দুইজনের তো এমন কথা ছিলো না। অনেক স্বপ্ন দেখেছি তোমাদের দুজনকে নিয়ে। আল্লাহ তো স্বপ্নগুলো বাস্তবে করার সময়ও দিলো না।

বিজ্ঞাপন

মাগো তোমার হাসান হোসাইন এখন সবার রান্না খায়। তুমি ছাড়া ওরা সব মানিয়ে নিয়েছে। সকালের চা আর নাস্তা সাদিয়া এনে দেয়। তুমি চলে যাওয়ার পর মনে হয় একদিনও খাইনি সকালের নাস্তা। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো, তোমার ছেলেরা এখন সব সহ্য করে। জানো মা, বাবার পকেটের সেই আদর মাখা ২০টাকা আর তোমার ব্যাগের থেকে নেওয়া টাকার গন্ধ এখন আর পাই না। বাবা আর তুমি কত ভালোবাসতে, তা এখন টের পাচ্ছি। মা গো, বাবাকেও বলে দিও, উনার হাসান হোসাইন মা আর বাবা ছাড়া থাকতে পারে। শিখে গেছে ওরা। মাগো জানি না তোমার আর বাবার কাছে কবে যাবো। মহান আল্লাহ তোমাদের জান্নাতে রাখুক। এটাই চাওয়া।

জানো মা, বাবার আর তোমার কষ্টের টাকা খরচ করে যে পথে ছিলাম, আল্লাহ সেই পথে আমাকে সম্মানীত করেছেন, তোমার হাসানকেও করেছেন, তুমি হাসানেরটা দেখেছো, আমার এতোই কপাল খারাপ আমার আনন্দের ভাগিদারটা তুমি আর বাবা হলো না। মা তোমার এই দুই সন্তানের জন্য দোয়া করো। তোমাদের সম্মান ধরে রাখার জন্য নিজের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত আছি।

বিজ্ঞাপন

জানো মা সাদিয়া আর মুরাদ ভাই প্রতিদিন তোমার মতো করেই খোঁজ নেয়। তোমার মেয়েরা জানে ওরা মায়ের হাতের খাবার ছাড়া কখনো খায় নি। জানো ওরা অনেক পাষাণ হয়ে গেছে, তুমি চলে যাওয়ার পর ওরা একদিনও এসে আমাদের কাছে থাকে নি। তোমার ছোট মেয়েও এসে চলে গেছে। ওদের সবার এখন সংসার হয়ে গেছে। আমরা তো তোমাদের দুজনেরই ছোট্ট সন্তান। আমাদের দুই ভাইয়ের তো তুমি আর বাবা ছাড়া কেউ নেই। সবই ছিলে তোমরা। জানো মা ওরা জানে না ওদের হাতের রান্না করা খাবার খেলে তো তোমার হাতের রান্না করা খাবারের স্বাদ পেতাম, তাই না মা? ওরা তো সেটাও করে না। তোমার বড় মেয়ে মাঝে মধ্যে আসে। তোমার মেঝো মেয়েও এসে চলে যায়। আর তোমার সেঝো মেয়ে তো পুরোপুরি ব্যস্ত। সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত। জানো না, বড় মামা প্রতিদিন ফোন দেয়, ছোট মামা একদিনও খোঁজ নেয় নি। তোমার বোনেরাও মাঝে মাঝে ফোন দেয়। মা আমাদের দুইভাইয়ের অগোছালো জীবনটা একটু ঘুচিয়ে দিয়ে যেতে পারতে দুজনেই। এখন আর হাতে টাকা রাখি না, সব খরছ করে পেলি। আগে যা আয় করতাম তোমার হাতে এনে দিতাম, এখন তুমি নেই কার হাতে দিবো। আর কেন জানি এখন টাকার মায়াও নেই। মা তোমার প্রতিটা কষ্টের কথা মনে পড়ে। তুমি আমাদের দুইভাইয়ের জন্য কত না কষ্ট করেছো। তার বিন্দু পরিমানে তো আমাদের করার সুযোগ দিলে না। বাবা অনেক কষ্ট করেছে। কত দুরদুরান্তে গিয়ে ব্যবসা করেছে, গাড়িতে না গিয়ে হেটে গিয়েছে, গাড়ির ভাড়া দিয়ে আমাদের জন্য খরচ করেছে, সেই বাবার জন্যও কিছুই করতে পারলাম না। এর আগেই আল্লাহ নিয়ে গেছেন।

জানো মা বাবা তো মৃত্যুর দুইদিন আগে অসুস্থ বেশি হয়েছেন, তুমি তো মৃত্যুর ৬০ সেকেন্ড আগেও ভালো ছিলে, কথা বলেছো। আমাকে বলেছো তোমাকে কোলে নিতাম, মাগো তখন বুঝি নাই তোমার কোলে নেওয়া কথাখানা। তখন যদি বুঝতাম, তাহলে তোমাক কোলে নিয়ে বুকের ভিতরে লুকিয়ে রাখতাম, আজরাইল যেন তোমাকে না দেখে। জানো মা তোমার মৃত্যুর পূর্ব মুহুর্ত জীবনের শেষ সময় পর্যন্ত ভুলতে পারবো না।

মা আরো অনেকগুলো কষ্ট আছে, এখন চোখ কিছুই দেখছি না, ঝাপ্সা দেখছি, আরেকদিন লিখবো। তুমি দূর আকাশে বসে বাবাসহ পড়ে নিও।

ভালো থেকো মা।

আল্লাহ তোমাদের জান্নাতবাসী করুক।

  • আমিন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা