১২ লাখ টিকা নিয়ে ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৫, ২০২১ | ৫:০০
Link Copied Successfully!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশকে আরও ১২ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে ভারত।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এসব টিকা শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে কাল বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বাংলাদেশে আসার দিনই ভারতের উপহারের টিকা ঢাকায় আসার কথা রয়েছে।

গত জানুয়ারিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দেয় ভারত।

এ ছাড়া ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কিনেছে।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে শুরু করে পরবর্তী ছয় মাসে ৫০ লাখ করে তিন কোটি টিকা পাওয়ার কথা বাংলাদেশের।

প্রথম চালানে ৫০ লাখ ও দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলেও মার্চের টিকার চালান এখনও আসেনি।

এর মধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সব ধরনের রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত।  দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুএ: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা