পানির অপচয় রোধ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৩, ২০২১ | ৩:২৯
Link Copied Successfully!

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চেয়ারম্যান, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, বছর জুড়ে বিশ্বের অন্তত ৫০ কোটি মানুষ প্রচণ্ড পানি সংকটে ভোগেন। জলবায়ু বিষয়ক জাতিসংঘের প্যানেলের গবেষণা বলছে, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য ২০ ভাগ বিশুদ্ধ পানি কমে যাচ্ছে৷

এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে বিশ্বে ৪০ ভাগ পানি সংকট দেখা দেবে৷ এ শতাব্দীর মাঝামাঝিতে পানির চাহিদা বাড়বে ৫৫ ভাগ৷ তাই এ বিষয়ে একটি সমন্বিত পদক্ষেপের প্রয়োজন।

বিজ্ঞাপন

বাংলাদেশেও ভূ-গর্ভস্থ পানির স্বল্পতা দেখা দিতে পারে অদূর ভবিষ্যতে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় ইতোমধ্যে উপকূলবর্তী এলাকাগুলো লবণাক্তার প্রভাবে সুপেয় পানির সংকটে ভুগছে। তাই বাংলাদেশেও পানির অপচয় রোধে সচেতন হতে হবে।

নদী মাতৃক বাংলাদেশে পানি ও টেকসই উন্নয়ন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন সহিষ্ণু উন্নত প্রযুক্তি উদ্ভাবন এবং তা যথাযথ ব্যবহারে জোড় দিতে হবে।
২২শে মার্চ মাদারীপুর সদরের মহিষেরচরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।

আলোচনায় অংশগ্রহণ করেন, মুফতি বাকী বিল্লাহ্ আল আজহারী, মওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরী, হাফেজ মুফতি মাকসুদুর রহমান, হাফেজ মওলানা মনসুর আলী মাইজভাণ্ডারী প্রমুখ।

বিজ্ঞাপন

প্রিয় নবিজী (সা:) এর প্রতি দরূদ ও সালাতু সালাম পেশ শেষে বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। হাজারো নবীপ্রেমিক জনতা মাহ্ফিলে অংশগ্রহণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা