বাড়ছে করোনা, সচেতনতায় মাঠে নামছে হাজীগঞ্জ থানা পুলিশ

Default User
মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ মার্চ ২১, ২০২১ | ১:৫২
Link Copied Successfully!

করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় তা রোধে মাঠে নামছে পুলিশ। জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে সারাদেশে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ।

“মাস্ক পড়ার অভ্যাস কোভিডমুক্ত বাংলাদেশ স্লোগানকে” সামনে রেখে রোববার সকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারে করোনা সচেতনতায় মাঠে নেমেছে হাজীগঞ্জ থানা পুলিশ। ওইসময় একাধিক ব্যাক্তিদের মাস্ক পড়িয়ে দেন ও হ্যান্ডসেনিটাইজার দিয়ে স্প্রে করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, করোনা রোধে মাস্কের কোনো বিকল্প নেই। আমাদের সবার উচিত কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা। যাতে আমরা ও আমাদের পরিবার করোনা থেকে মুক্ত থাকতে পারি।

বিজ্ঞাপন

আমরা জনগণকে প্রেরণা দিয়ে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে চাই। তাছাড়া মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে হবে কেন? মানুষ নিজের দায়িত্ববোধ থেকে নিজের ও নিজের পরিবারের জন্য মাস্ক পরবে বলে আশা করছি।

তিনি বলেন, সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে হবে, সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। জনসমাগম বা ঝুঁকিপূর্ণ জায়গায় গেলে সেখান থেকে বাসায় ফিরে কাপড় খুলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

ওইসময় উপস্হিত ছিলেন, হাজীগঞ্জ থানার তদন্ত ওসি ইব্রাহিম খলিল, সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, স্হানীয় ১নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সি, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ সহ এলাকার স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা