মতলব উত্তরে নাসির মাষ্টারের দাফন সম্পন্ন।

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২০, ২০২১ | ৯:৩৯
Link Copied Successfully!

সাংসদ সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মোল্লাকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকনাসির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. …..রাজেউন)।

গত ১৯ মার্চ রাত সাড়ে ১১ টার সময় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি একজন সদালাপী, সৎ, নিষ্ঠা ও আদর্শবান সাদা মনের মানুষ ছিলেন। এবং সকলের সাথে সুব্যবহারের মাধ্যমে মিশে যেতেন। তার মৃত্যুতে একজন আদর্শবান মানুষ গড়ার কারিগড় এর জীবন অবসান ঘটলো।

বিজ্ঞাপন

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল আনু ৬০ বছর। তিনি স্ত্রী,
২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় গুনগ্ৰাহী রেখে গেছেন। শনিবার (২০ মার্চ) সকাল ১০ টায় রায়েরকান্দি তফাদার বাড়ি জামে মসজিদে প্রথম জানাযা, সকাল ১১ টায় মোল্লাকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা এবং দুপুর ২টায় হাপানিয়া হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা শেষে বড় কিনাচক পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জীবন দশায় তিনি মোল্লাকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলেন। পাশাপাশি হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের একজন কর্মী হিসেবেও কাজ করেন। তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তিনি বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম এর ভগ্নিপতি। মরহুম নাসির আহমেদ আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কমিটির মতলব উত্তর উপজেলাশাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি মাইজভান্ডার ত্বরিকার একনিষ্ঠ ভক্ত ও আশেক ছিলেন। তাঁর স্ত্রী ফারজানা আক্তার খুকি মইনীয়া যুবফোরাম কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সভাপতি অ্যাড. রুহুল আমিন, মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান, ফয়েজ আহমেদ, সিরাজুল ইসলাম জমাদার, বর্তমান বীরমুক্তিযোদ্ধা চেয়ারম্যান নান্নু মিয়া।

তার মৃত্যুতে মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মইনীয়াযুব ফোরামের প্রতিষ্ঠাতা, আওলাদে রাসুল (দ.) শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মাজিআ) গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মেহবুব এ মইনুদ্দীন আল হাসানী, সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন,সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন ও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন মোল্লা কান্দি লাল মিয়া পাইলট হাইস্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্যগন, হাজী সিদ্দিকুররহমান হাইস্কুলের সকল সদস্য ও শিক্ষকগণ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা