৪ কোটি টাকা লুট হওয়ার অভিযোগে, গ্রেপ্তার ১

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২০, ২০২১ | ৬:২৪
Link Copied Successfully!

বিভিন্ন ভুয়া কোম্পানির এজেন্ট ও কর্মী নিয়োগের নামে চার কোটির বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তরিকুল ইসলাম নামের (৪০) এক প্রতারককে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার তরিকুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া বারহট্টা গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

শনিবার দুপুরে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিবগঞ্জ উপজেলার কালীতলা বাজার এলাকায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেপ্তার করা হয়। ২০২০ সালে মুক্তা পানি ও টিএমএফ ট্রেডার্স লিমিটেড নামে ভুয়া কোম্পানির নামে এজেন্ট ও কর্মী নিয়োগের জন্য রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, বিরামপুরসহ সাত জায়গায় অফিস চালু করেন গ্রেপ্তার হওয়া তরিকুল। পরবর্তী সময়ে তিনি তাঁর সহযোগীদের মাধ্যমে মুক্তা পানি ও টিএমএফ ট্রেডার্স লিমিটেড কোম্পানির এজেন্ট ও কর্মী নিয়োগ দেওয়ার নামে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে রংপুর নগরসহ বিভাগের প্রায় ৫০০ ব্যক্তি আবেদন করেন। এরপর তাঁদের কাছ থেকে সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা করে গ্রহণ করেন। এভাবে তরিকুল পর্যায়ক্রমে ৪ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে রংপুর থেকে পালিয়ে যান।

উপপুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, গত জানুয়ারি মাসে তরিকুলের নামে ভুক্তভোগীরা প্রতারণার অভিযোগ দায়ের করেন রংপুর কোতোয়ালি থানায়। এরই পরিপ্রেক্ষিতে রংপুর কোতোয়ালি থানায় তরিকুলের নামে প্রতারণার অপরাধে মামলা হয়। পরবর্তী সময়ে পুলিশ কমিশনারের নির্দেশে মামলাটি গোয়েন্দা পুলিশের হস্তান্তর করা হয়।

রংপুর মহানগর ডিবি পুলিশ মামলাটির তদন্তভার গ্রহণ করে প্রতারক তরিকুল ও তাঁর অন্য সহযোগীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ডিবি পুলিশ শিবগঞ্জের কালীতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেপ্তার করে। অভিযানে শিবগঞ্জ থানা সার্বিকভাবে সহায়তা করে।

বিজ্ঞাপন

কাজী মুত্তাকী ইবনু মিনান আরও জানান, তরিকুলের ঢাকার নিকুঞ্জে একটি বিলাসবহুল বাসভবন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সুত্র:প্রথম আলো

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা