বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কোপাল দুর্বৃত্তরা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২০, ২০২১ | ৬:১৩
Link Copied Successfully!

খাগড়াছড়ির পানছড়িতে রাতের আঁধারে গিয়াস উদ্দিন নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টায় উপজেলার ফাতেমা নগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত গিয়াস উদ্দিনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

স্থানীয় ব্যক্তিরা জানান, রাত ১১টায় মোটরসাইকেলে বাজার থেকে ফাতেমা নগরের বাড়িতে যাচ্ছিলেন গিয়াস। পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর পথ রোধ করে হাতে কোপ দেয়। এ সময় গিয়াস উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত গিয়াস উদ্দিনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয় ব্যক্তিরা।

একই এলাকায় গত ১৯ জানুয়ারি রাত ৯টার দিকে মো. রাকিব নামের পানছড়ি সরকারি কলেজের এক ছাত্রকে কুপিয়ে আহত করা হয়।
তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাকিব।

বিজ্ঞাপন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, গতকাল রাতের ঘটনাটি শুনেছেন। তবে এই ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেননি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা