ঠাকুরগাঁওয়ে মাটির নিচে পাওয়া গেল পাত্র ভর্তি রৌপ্য মুদ্রা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ৭:২৮
Link Copied Successfully!

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক স্কুল শিক্ষকের বাড়ী হতে ১৪৩ পিস রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। সোমবার (১৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টায় রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় এর নেতৃত্বে এসআই মনির হোসেন ও তার সংগীয় ফোর্সসহ একটি পাত্রসহ মোট ১৪৩ টি রৌপ্য মূদ্রা রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের কেশব চন্দ্র (স্কুল শিক্ষক)’র বাড়ি থেকে উদ্ধার করে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, স্কুল শিক্ষক কেশব চন্দ্র তার নিজ বাড়িতে সেপটি ট্যাংক স্থাপনের জন্য একই গ্রামের মহেন্দ্র চন্দ্র বর্মণ নামে এক শ্রমিককে দিয়ে গত ১৩ মার্চ মাটি খনন করিয়েছিলেন।
মাটি খননকালে মহেন্দ্র মাটির নিচে একটি পাত্রে ১৪৩ টি রৌপ্য মুদ্রা পেয়ে তা বাড়ির মালিক কেশব চন্দ্র বর্মণকে দিয়ে দেন। কিন্তু বিষয়টি উভয়ে গোপন রাখেন।
মাটি খননকালে গুপ্তধন পাওয়ার বিষয়টি এক পর্যায়ে ফাস হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে যায়। এসময় শ্রমিক মহেন্দ্র পাত্রসহ মুদ্রা পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিকট স্বীকার করেন এবং এ তথ্য গোপন রাখতে স্কুল শিক্ষক কেশব চন্দ্র তাকে নির্দেশ দেন।
স্কুল শিক্ষক কেশব চন্দ্রের নিকট এ বিষয়য়ে জানতে চাইলে তিনি ক্যমেরার সামনে কোন কথা বলেননি এবং এ ব্যাপারে তিনি কিছুই জানেনা বলে সাংবাদিকদের জানান।

রৌপ্য মুদ্রা গুলো পাত্রসহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানা ওসি চিত্ত রঞ্জন রায়। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা