বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ৫:২৪
Link Copied Successfully!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত। অ্যাম্বুলেন্সগুলোর চারটি দেওয়া হবে সিলেটে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় এ উপহার প্রদান করা হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইসামি এ কথা জানিয়েছেন।

দুই দিনের সফরে ২৬ মার্চ ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এ সফর।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু ভারতীয়দের কাছেও একজন বীর: মোদি
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে প্রথম বিশ্বনেতা হিসেবে আজ সকালে ঢাকায় আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে যোগ দিতে নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের রাষ্ট্র-সরকারপ্রধানেরা পৃথক সময়সূচি অনুযায়ী ঢাকায় আসবেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে দুই দিনের সফরে ১৯ মার্চ ঢাকায় পৌঁছাবেন। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকায় আসবেন। সফরসূচি অনুযায়ী, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করার কথা। আর নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকায় আসবেন। তিনি ২৭ মার্চ দেশে ফিরে যাবেন।

সুত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও