
মতলব দক্ষিণে অসাধু বেকারী প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা অর্থদণ্ড


চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পিতামবর্দি বাজারে বিকাল ৩টায় উপজেলা প্রশাসন এর উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা মাধ্যমে অসাধু বেকারী মালিকপক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ ১৫ই মার্চ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমীন।
জানা যায় যে, বাজারস্থ এলাকায় নোংড়া পরিবেশে বেকারী খাবার তৈরি করা ও বে-আইনীভাবে বেকারিতে এ্যামোনিয়া পদার্থের ব্যবহার, বিভিন্ন প্রকার ক্ষতিকারক রং, সেগারিন, সোডা, হাইডোজ এবং নিম্ন মানের ফ্লেভার ব্যবহারের মাধ্যমে খাদ্যে ভেজাল সৃষ্টি করায় অসাধু বেকারী মালিকপক্ষ (মোস্তফা) কে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ সকল ক্ষতিকারক মালামাল জব্দ করা হয়।


অতঃপর জব্দ কৃত ভেজাল মালামাল যথাযথ নিয়মে বিনষ্ট করা হয়।

এসময় নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম।
মতলব দক্ষিণ থানার এএসআই মোঃ ছগির আহমেদ সহ সংঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।



























