চাঁদপুরে মনোবন্ধুদের সাথে রিফ্রেসার্স কর্মশালা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ১০:০২
Link Copied Successfully!

ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি উদ্যোগে সমাজের সকল স্তরের নারী ও শিশুর প্রতি সকল ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে কমিউনিটি থেকে প্রাথমিক মনোসামাজিক সহায়তা প্রদানের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত মনোবন্ধুদের নিয়ে রিফেসার্স অনুষ্ঠিত হয়। ১৫ই জানুয়ারী ২০২১ রোজ সোমবার সকাল ১০টায় ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়নের মনোবন্ধুদের অংশগ্রহনে এই সভার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালার উদ্ভোধন করেন ব্র্র্যাক জেলা সমন্বয়কারী জনাব জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন রিফ্রেসার্স এর প্রধান অতিথি জনাব কালাচাঁদ দাস অসিত , সিনিয়র জেলা ব্যবস্থাপক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি। রিফ্রেসার্স পরিচালনা করেন তৃপ্তি সাহা সিনিয়র ট্রেইনার সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ফরিদপুর। সার্বিক আয়োজন করেন,জনাব মো: তফিজুল ইসলাম সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি চাঁদপুর।

উল্লেখ্য যে,সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সমাজের নির্যাতনের শিকার সারভাইভারসদের মনোসামাজিক সহায়তা প্রদানের লক্ষ্যে সারা দেশব্যাপী কমিউনিটি ভিত্তিক মনোবন্ধু সৃষ্টি করেন যাদের মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মাল্টি সেক্টরাল প্রোগামের প্রশিক্ষিত প্রশিক্ষক ও ব্র্রাকের প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত হন। উক্ত প্রশিক্ষণের পর তারা নিজ নিজ এলাকায় নির্যাতন ও সহিংসতার শিকার সারভাইভারসদের মনোসামাজিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এই কর্মশালায় অংশগ্রহন করেন এস,এম,তানভীর রশিদ প্রোগ্রাম অফিসার ওসিসি,শিল্পি বেগম,ইউপি সদস্য মহিষাদি ইউনিযন পরিষদ, সেলিনা আফরোজ শিক্ষক চাঁদপুর জনতা উচ্চ বিদ্যালয়,ফাহিমা খানম সিনিয়র শিক্ষক জিলানী চিশতি উচ্চ বিদ্যালয়,পি এম বিল্লাল নির্বাহী পরিচালক নবরুপ মানবিক উন্নয়ন সংস্থা,জনাব খাইরুল আলম জনি যুব প্রতিনিধি অক্সফাম জিবি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্য,ইউ,পি সদস্য , যুব প্রতিনিধি,ও স্টুডেন্ট ওয়াজ গ্রুপের সদস্য সহ ২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

রিফ্রেসার্সে অংশগ্রহনকারী প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সমাজের নির্যাতনের শিকার সারভাইভারসদের মনো সামাজিক সহায়তা প্রদান অক্ষুন্ন রাখার প্রতিশ্রতি প্রদান করেন এবং সমাজ থেকে চিরতরে নির্যাতন ও সহিংসতা নিমূলে নিরলস ভাবে কাজ করার অঙ্গিকার প্রদান করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা