দেশে মৃত্যু ফের বাড়তে শুরু, একদিনে ২৬ মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ৪:১২
Link Copied Successfully!

করোনাভাইরাসে দেশে মৃত্যু ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। গত আড়াই মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু।

এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৭৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৩২ জন।

রোববার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনায় একদিনে আরও ২৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মহামারিতে ৮ হাজার ৫৭১ জনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

এই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আর ১ হাজার ৭৭৩ জন; যা গত তিন মাসের মধ্যে সর্বাধিক শনাক্তের রেকর্ড। দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৪৩২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা