সাফারি পার্কে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন তিনি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৪, ২০২১ | ১:০৪
Link Copied Successfully!

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছেন মজনু মিয়া নামের এক কর্মচারী। তবে বাঘের থাবায় তিনি আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মজুনকে স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মজুন মিয়া বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি পার্কের আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করেন।

বিজ্ঞাপন

সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান যুগান্তরকে বলেন, কোর সাফারি অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে এনক্লোজারে বেশ কিছু বাঘ ছিল। এ সময় এনক্লোজারের সামনে হঠাৎ করে মজনু বাঘের সামনে পড়ে গেলে থাবা দেয়। পরে অন্য কর্মচারীরা বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মাওনা আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম মেহেদী হাসান বলেন, বাঘের থাবায় আহত মজনু মিয়ার বগলের নিচে ক্ষত সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে তার বাম হাতের কাঁধ স্থানচ্যুত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা