গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন আহত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২১ | ৪:২৪
Link Copied Successfully!

গাজীপুরের কাশিমপুরে এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিমপুরের কাজী মার্কেট এলাকার জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় সুমন মিয়া (৩২), তার ঘুমন্ত স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও শিশু ছেলে সাকিন মাহামুদ (৫) আহত হয়। এ ঘটনায় তাদের রুমের দরজাসহ দুই পাশের দেয়াল বাহিরের দিকে ধসে পড়ে।

বিজ্ঞাপন

বিকট শব্দ পেয়ে এলাকাবাসী এসে তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
আহত সুমন মিয়া দীর্ঘদিন জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খোদা জানান, সেপটিক ট্যাঙ্কের উপর রান্নাঘর ছিল। হঠাৎ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হন এবং ওই ভবনের তিনটি রুম ভেঙ্গে পড়ে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা