পুলিশের ভুয়া পরিচয় দিয়ে মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন…

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২১ | ২:৫৫
Link Copied Successfully!

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকসহ পুলিশের এসআই বলে ভুয়া পরিচয়দানকারী সাগর বিশ্বাসকে (৩০) আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। সাগর চুয়াডাঙ্গা সদর উপজেলার সিএন্ডবিপাড়ার রবিউল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে শিশু নিলয় এনজিও অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার রাতে দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়াস্থ শিশু নিলয় এনজিও অফিসের সামনে স্থানীয়রা মাদকসহ মিনু হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে ধাওয়া করেন। এসময় মিনু তার কাছে থাকা গাঁজা রাস্তার পাশে একটি ভুট্টাক্ষেতে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা তাকে ধরে ফেলেন। তখন সাগর বিশ্বাস এগিয়ে এসে দামুড়হুদা মডেল থানার এসআই পরিচয় দিয়ে আসামিকে তার হেফাজতে দেওয়ার জন্য বলেন। স্থানীয়রা তাকে পুলিশ ভেবে মিনু হোসেনকে তার হাতে তুলে দেন। এসময় ভুয়া পুলিশ পরিচয়দানকারী সাগর ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে গিয়ে মিনুকে ছেড়ে দিলে মিনু তার ফেলে দেওয়া গাঁজা কুড়িয়ে নিয়ে পালিয়ে যান।
তখন স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ পরিচয়দানকারী সাগর বিশ্বাসকে আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নেয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ. খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুয়া পুলিশ পরিচয়দানকারী সাগরকে আটকের পর জনসম্মুখে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ভুয়া সরকারি কর্মচারি পরিচয় দেওয়া ও মাদকদ্রব্য রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোড আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় দামুড়হুদা উপজেলা সদরের মাদরাসা পাড়ার ভোলা মোল্লার ছেলে মিনু হোসেনকে পলাতক আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা