
নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দিবো না- আহসান হাবিব


নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দিবো না- বললেন বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: আহসান হাবিব।
শুক্রবার বিকালে বড়কুল পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাইজাঙ্গা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠানে বাচ্চু পাটোয়ারীর সভাপতিত্ব ও এজি এমরান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মো. সাব্বির আহমেদ করিম, নুর হোসাইন সর্দার, সাইদুর রহমান, মো: জিল্লুর রহমান, রাজু সর্দার, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম মিয়াজি, মো: জিলানী, মাহমুদা বেগম, নিত্যচন্দ্র সূত্রধর প্রমুখ।
বক্তারা বলেন, এই ইউনিয়নের উন্নয়নের রোল মডেল হিসেবে রুপান্তরিত করতে চাইলে আহসান হাবীবের বিকল্প নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে ইউনিয়নের সবাই ঐক্য হয়ে কাজ করবে।
চেয়ারম্যান পদ প্রার্থী আহসান হাবিব উঠান বৈঠকে ‘আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’-এ আদর্শিক স্লোগানকে সামনে রেখে সম্প্রতি উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।


শিক্ষানুরাগী সমাজসেবক রাজনীতিবিদ আহসান হাবিব। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী জাতির জনক বঙ্গবন্ধুর খুনি ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মেজর রাশেদ চৌধুরীর হাতে নিহত সোনাইমুড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মাস্টারের সন্তান এই আহসান হাবিব।
ওইসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।


























