সরকারি চাকুরী দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১১, ২০২১ | ১১:৩৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামে জামাল পাটোয়ারী (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে লাওকোরা গ্রাম থেকে আটক করা হয়। মজিব পাটোয়ারীর তথ্যচিত্রে বিস্তারিত পড়ুন-

হাজীগঞ্জ থানা পুলিশ জানায় তার বিরুদ্ধে প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। ওই মামলায় বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার একজনকে এনএসআই পদে নিয়োগ নিশ্চিত করবে বলে সাত লাখ টাকার বেশি হাতিয়ে নেয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ থানার এসআই মোজাম্মেল তার সঙ্গীয় ফোর্স নিয়ে লাওকোরা গ্রামের বটতলার চা দোকান থেকে আটক করে।

বিজ্ঞাপন

জানা গাছে, জামাল হোসেন বিভিন্ন সময় চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীরা সেই টাকা চাইতে গেলে বিভিন্নভাবে হামলা মামলার ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগীরা জানান, বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণা করতো এই জামাল পাটোয়ারী।

এই প্রতারকের গ্রেফতারের খবর পেয়ে থানায় ছুটে আসেন ভুক্তভোগীরা।
তাদের মধ্যে সুমন মিয়া ১৫হাজার টাকা, মো: হানিফ ৫১ হাজার টাকা, মেহেদী আলম ১৫ হাজার, মোজাম্মেল ৮০ হাজার টাকা পাওনা বলে দাবী করেন।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা