শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে নাটক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১১, ২০২১ | ৫:৪০
Link Copied Successfully!

একটা সময় ছিল, গ্রাম কিংবা মহল্লার অঙ্গ ছিল একটি পাঠাগার। বই পড়ার অভ্যাসটা গড়ে উঠত সেখানে। প্রযুক্তির উন্নতিতে পাঠাগারে বই পড়ায় ভাটা পড়ে। তরুণেরা মেতে উঠেছেন অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে। বই পড়ার দিকে তরুণদের উৎসাহিত করতে দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলা নিয়ে এল মঞ্চনাটক। ‘বইপোকার পাঠাগার’ নামে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে ১২ মার্চ বিকেল পাঁচটায় রাজধানী দনিয়ার দনিয়া স্টুডিও থিয়েটারে।

‘বইপোকার পাঠাগার’ নাটকের গল্প গড়ে উঠেছে একটি পাঠাগারকে কেন্দ্র করে। বইয়ের পোকা গিট্টু আর জিনিয়াস বই কাটার ফাঁকে ফাঁকে বই পড়ে। আর তাঁরা বই পড়ার মধ্য দিয়ে নানা জায়গা থেকে ঘুরে আসে। তাঁরা চলে যায় হোয়াইট হাউসে। কোথাও দেখা পায় হ্যামিলনের বাঁশিওয়ালার। এভাবেই গিট্টু ও জিনিয়াসের মাধ্যমে নাটকটিতে তরুণ ও কিশোরদের পাঠাগারের প্রতি আগ্রহী করার গল্প বলা হয়েছে।

নির্দেশক বলেন, ‘আমরা দনিয়া পাঠাগারের মধ্য দিয়ে বই পড়া এবং পাঠাগার স্থাপন আন্দোলনে যুক্ত। ফলে “বইপোকার পাঠাগার” নাটক নির্মাণ আমাদের ভাব ও আদর্শ সম্প্রসারণের সহায়ক। মহড়া চলাকালে শিশু-কিশোরদের অভিভাবকের বিপুল উপস্থিতি এবং আনন্দ–উল্লাস আমাকে অনুপ্রাণিত করেছে। এই নাটক যদি অধিক বই পড়া এবং পাঠাগার স্থাপন আন্দোলনকে বেগবান করে, তবে সেটা হবে নির্দেশক হিসেবে আমার পরম পাওনা।’

বিজ্ঞাপন

নাটকটিতে অভিনয় করেছেন ইকবাল হাফিজ, তানিশা, ইসরাত, নদিয়া, ইনিশা, নাদিয়া, ইশাল, হামিম, অপু, অন্যা, সোহা, অন্তি প্রমুখ। নাটকের নেপথ্য শিল্পীরা হলেন মঞ্চ ও আলো পরিকল্পনায় আবু আজাদ, আবহসংগীত পরিকল্পনায় এস এম অঙ্গন, পোশাক পরিকল্পনায় জান্নাতুল ফেরদাউস, মুখোশ পরিকল্পনা ও তৈরি করেছেন শাকিল আহম্মেদ, কোরিওগ্রাফিতে ফারজানা নাসরিন, পোস্টার ডিজাইন আইনুল হক, রূপসজ্জায় কামাল হোসেন ও পপি জামান। নাটকটির প্রযোজনা উপদেষ্টা হিসেবে আছেন মো. শাহনেওয়াজ ও এইচ আর অনীক।

উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন নাট্যজন আতাউর রহমান, শারদীয় নাট্যোৎসবের আয়োজক ও রাজনীতিবিদ লায়ন চিত্তরঞ্জন দাস ও নাট্যজন মীর জাহিদ হাসান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা