মেম্বারের হাত-পা ভেঙে দিলেন ইউএনও

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ২:০৩
Link Copied Successfully!

ভোলার দৌলতখানে ভাইয়ের জন্য সুপারিশ করতে আসা এক ইউপি মেম্বারকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হোসেনের বিরুদ্ধে।

এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। বিচার দাবিতে ইউপি মেম্বার পরিষদ আলটিমেটাম ঘোষণা করছে। আন্দোলনে সমর্থন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানরাও।

সোমবার বিকাল থেকে একই দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয়রা। তারা ইউএনওর অপসারণ দাবি করেন। মঙ্গলবারও ওই এলাকায় উত্তেজনা চরমে রয়েছে।

বিজ্ঞাপন

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হোসেন জানান, রাত ১২টায় মাছ ধরা নিষিদ্ধ। সেই সময়ে মেঘনা নদীতে অভিযান চালান তিনি। ওই সময় একটি বড় মাছ ধরা ট্রলারকে ধাওয়া করে জব্দ করা হয়। ওই ট্রলারে ইউপি মেম্বার আব্দুল মতিনের ভাই মনির ছিল। তাকে আটক করে ঘাটে নিয়ে আসা হলে, মেম্বার মতিন লোকজন নিয়ে তাকে ছাড়িয়ে নিতে জড়ো নন।

এ সময় পুলিশ ধাওয়া করলে, মতিন সিসি ব্লক বাঁধের ওপর পড়ে আহত হন। তাকে কেউ মারধর করেননি।

অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধিন ভবানীপুর ইউপি মেম্বার আব্দুল মতিন জানান, তার ভাই লক্ষ্মীপুর থেকে ট্রলারে দৌলতখানে আসছিলেন। ওই সময় ইউএনও কাওছার তাদের আটক করে।

বিজ্ঞাপন

খবর পেয়ে তিনি ইউএনওকে নিজের পরিচয় দিয়ে জানান, তার ভাই মাছ ধরতে যাননি। এমনকি ওই ট্রলারে কোনো জালও ছিল না। ইউএনও তার কথায় আরও উত্তেজিত হয়ে তার বাসার ডিউটিরত আনসারের লাঠি নিয়ে বেদম মারধর করেন। তার হাত-পা ভেঙে দেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু জানান, বিষয়টি অমানবিক। একজন জনপ্রতিনিধিকে এভাবে নির্যাতন করার বিষয় এলাকাবাসী মেনে নিতে না পারায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।

দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, ইউএনওর মৎস্য অভিযানে কোনো পুলিশ যায়নি। ইউএনও তার বাসায় পাহারার দায়িত্বে থাকা আনসারদের নিয়ে অভিযানে গিয়েছিলেন। ওই সময় সাতজনকে আটক করেন। এদের মধ্যে ছয়জন শিশু ছিল।
মেম্বার মতিনের সঙ্গে ইউএনওর ঝামেলা হয়েছে, মতিনের ভাই মনিরকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান জানান, এমন ঘটনা তারাও মেনে নিতে পারছেন না। ইউএনও নিজ হাতে এভাবে লাঠি তুলে নিতে পারেন না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা