পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৮, ২০২১ | ১:৪৭
Link Copied Successfully!

ভারতের শাসক দল বিজেপিতে যোগদান করেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।

রোববার এক টুইটবার্তায় অভিনেত্রী দাবি করেন,‘নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই ক্ষমতার অপব্যবহার করে থাকেন’ মমতা ও অভিষেক!
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী। ২০১৯ সালে লোকসভা ভোটের আগেও এ অভিনেত্রীর গেরুয়া শিবিরে নাম লেখানোর গুঞ্জন উঠেছিল। অবশেষে একুশের বিধানসভা ভোটের আগে পদ্মশিবিরে শ্রাবন্তী।

এ নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। এর মধ্যেই রাজনীতিতে যোগ দিয়ে সেই বিতর্ককে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

বিজেপিতে নাম লেখানোর পর থেকেই নানা সময়ে শাসকদলের নীতি-আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রাবন্তী। তবে এতদিন সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ না করলেও গতকাল রোববার তাকে আক্রমণ করে বসেন শ্রাবন্তী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের দিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে উদ্দেশ্য করে শ্রাবন্তী লেখেন, ‘বেশির ভাগ নেতা, মন্ত্রী ও সমর্থকরা তৃণমূল থেকে বেরিয়ে আসছে পিসি ও ভাইপো-র রাজনীতির জন্য। নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই ক্ষমতার অপব্যবহার করে থাকে তারা দুজন।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা