পরকীয়া দেখে ফেলায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৮, ২০২১ | ১:০৬
Link Copied Successfully!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পরকীয়া দেখে ফেলায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম রাজু মিয়া (২০)।

রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌরশহরের দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। ।

নিহত রাজু ওই গ্রামের দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা আলমগীর মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার রামগতি উপজেলার চরজগবন্ধু গ্রামে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে রোববার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফিরছিলেন রাজু মিয়া। এ সময় বাড়ির কাছ থেকে শুভ নামের ওই যুবক ডেকে নিয়ে যায় রাজুকে।

দেবগ্রামের স্টিল ব্রিজ এলাকার নির্জন স্থানে নিয়ে কিছু বুঝে ওঠার আগেই রাজুকে ছুরিকাঘাত করে শুভ। এতে গুরুতর আহত হন রাজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আশুগঞ্জ এলাকায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তবে শুভর পরকীয়া দেখে ফেলায় রাজুকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

এ ঘটনার পর অভিযুক্ত শুভ পলাতক থাকলেও শুভর মা শাহনাজ বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিকাসহ (১৮) ছয়জনকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত শুভ দেবগ্রামের শেখ রেজাউল করিমের বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা এবং ভ্যানচালক মহিউদ্দিন মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

নিহতের মা মনোয়ার বেগমের অভিযোগ, তিন মাস আগে পাশের বাড়ির এক কিশোরীর সঙ্গে রাতে শুভ পরকীয়ায় লিপ্ত হয়। এসময় আমার ছেলে সেটা দেখে ফেলে। এনিয়ে শুভর সঙ্গে রাজুর কথা কাটাকাটি হয়। এর জেরেই আমার ছেলেকে সে হত্যা করেছে। আমি এ হত্যা কাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী যুগান্তরকে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আটকদের জিজ্ঞাসা করা হচ্ছে।

অভিযুক্ত শুভকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা