চাঁদপুরে ৭ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৬, ২০২১ | ৪:৪৮
Link Copied Successfully!

জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুর মেঘনা ও পদ্মা নদীর অভয়াশ্রম এলাকায় সকল ধরণের মাছ আহরণ নিষিদ্ধ। ১ মার্চ থেকে ৫ মার্চ বিকেল পর্যন্ত মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর চরভৈরী পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ৭লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ হয়েছে। জব্দকৃত কারেন্টজাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তার প্রেরিত তথ্যে জানাগছে, গত ৫ দিনে জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে ৯ জন জেলেকে জাটকা ধরা অবস্থায় আটক করেন। এদেরকে পৃথক ভ্রাম্যমান আদালতে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতি ও শুক্রবার দু’দিনে হাইমচর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেছেন। একই সময় জব্দ হয়েছে ৩০ কেজি জাটাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান, গত ৫ দিনে জেলা টাস্কফোর্স ৫টি ভ্রাম্যমান আদালত ও ৪২টি অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫৮ মেট্টিক টন জাটকা ও ৭ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্টজালের আনুমানিক মূল্য ১ কোটি ৪০লাখ টাকা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা