রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পোলার ক্রেন বিম স্থাপন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৪, ২০২১ | ৫:৩২
Link Copied Successfully!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের রেইল ট্র্যাকে দুইটি জটিল পোলার ক্রেন বিম স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। রাশিয়ার ট্রাস্ট রোজেম, রোইন ওয়ার্ল্ড এলএলসি ও অ্যানার্গোস্পেকমোন্তাজ জেএসসির সাব কন্ট্রাক্টর বিশেষজ্ঞরা এ প্রক্রিয়া শেষ করেছেন। বুধবার (৩ মার্চ) রাশিয়ার পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, পোলার ক্রেন বিম ক্রেনের মূল ধাতব কাঠামো। এর সাহায্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল প্রযুক্তিগত যন্ত্রপাতি যেমন-রিয়্যাক্টর ভেসেল, স্টিম জেনারেটর, প্রেসার কম্প্রেসার পরিবহন ও পরে এগুলোকে কন্টেইনমেন্ট এরিয়াতে স্থাপন করা হয়। পোলার ক্রেনের এই বিমগুলোকে একটি শক্তিশালী ক্রলার ক্রেন লিভারের সাহায্যে +৩৮, ৫০০ মিটার উঁচুতে নিয়ে রিয়্যাক্টর বিল্ডিংয়ে স্থাপন করা হয়েছে।

এএসি জেএসসির প্রকল্প ব্যবস্থাপনা বাংলাদেশ শাখার সহকারী পরিচালক ইয়ুরী কশেলেভ জানান, এ ধরনের ভারি কাঠামো স্থাপন করা খুব জটিল ও কঠিন কাজ। এর জন্য সাব-কন্ট্রাক্টরদের সঙ্গে সুন্দরভাবে সমন্বয় করে কাজ করতে হয়।

বিজ্ঞাপন

বর্তমানে ক্রেন রানওয়েতে অবকাঠামো নির্মাণ এবং ক্রেন মেকানিজমের কাজ চলছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এই ক্রেনটি পরবর্তীতে মেরামত ও জ্বালানি সরবরাহের কাজে ব্যবহার করা হবে।

সূত্র: ভোরের কাগজ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব