প্রতিবন্ধী শিশুদের সেবামূলক কাজে সংসদ সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ৫:৫৯
Link Copied Successfully!

প্রতিবন্ধী শিশুদের সেবামূলক কার্যক্রমের সাথে সংসদ সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। তিনি প্রতিবন্ধী বিষয়ক একটি সংসদীয় ককাস গঠনের আহ্বান জানিয়েছেন।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইনটেলেকচুয়ালি ডিজেবল্ড (সুইড), বাংলাদেশের উপদেষ্টা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি আহ্বান জানান। সভায় সংসদ সদস্য মির্জা আজম, মো. অহসানুল হক চৌধুরী, মনিরা সুলতানা ও আরমা দত্ত, ডা. উত্তম কুমার বড়ুয়া, লাবণ্য আহমেদ, ডা. মনীন্দ্রনাথ রায়, ডা. সুফিয়া খাতুন, চৌধুরী মোহাম্মদ তোফায়েল সামী এবং সুইড বাংলাদেশের সভাপতি জওয়হেরুল ইসলাম মামুন অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, সভায় বিগত ২০২০ সালের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা এবং ২০২১ সালের কর্মপরিকল্পনা উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। একইসঙ্গে সুইড স্পেশাল টিচার্স ট্রেনিং কলেজ, সুইড ল্যাবরেটরি স্কুল ব্যবস্থাপনা, সুইড প্রতিষ্ঠিত শাখাসমুহ ও বিদ্যালয় ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া রাজধানীর ইস্কাটন গর্ডেনে সুইডের নিজস্ব জমিতে একটি বহুমাত্রিক সুবিধা সম্পন্ন ভবন নির্মাণ ও ব্যবহার বিষয়ে কমিটিকে অবহিত করা হয়।

বিজ্ঞাপন

আলোচনা শেষে প্রতিবন্ধী শিশুদের সেবামূলক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে প্রতিবন্ধী বিষয়ক সংসদীয় ককাস বড় ধরণের ভূমিকা রাখতে পারে বলে বৈঠকে উপস্থিত সকলের পক্ষ থেকে মতামত তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা