নবাগত ওসির নেতৃত্বে চাঁদপুরে ৪৭ কিশোর গ্যাং আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২, ২০২১ | ১০:০৫
Link Copied Successfully!

চাঁদপুরে কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ ও মাদক বিরোধী অভিযান করেছে মডেল থানা পুলিশ। ২ মার্চ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ এর নেতৃত্বে মডেল থানা পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে এ অভিযান পরিচালনা করে। এসময় কিশোর গ্যাং এর প্রায় ৪৭ জন সদস্যকে আটক করে।

অভিযান চলাকালীন সময়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ এর নেতৃত্বে শহরের চাঁদপুর প্রেসক্লাব ঘাট থেকে অভিযান শুরু হয়ে ৫নং কয়লা ঘাট, স্ট্যান্ড রোড, বেদে পল্লী, ছায়াবানী রোড, নতুন আলিম পাড়া, প্রতাপসাহা রোড, মিশনরোড বালুর মাঠ, ট্রাকরোড অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ বলেন,সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনী ব্যবস্থা নেয়া হবে। আমাদের এ চলমান অব্যাহত থাকবে। আমি নতুন অফিসার ইনচার্জ হিসেবে আশা করি চাঁদপুরবাসীকে কিশোর গ্যাং মুক্ত একটি শহর উপহার দিতে চাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে অভিভাবকদের জানাতে চাই, আপনার সন্তানের উপর নজর রাখুন। কোন অবস্থাতেই তারা যেন অকারনে সন্ধ্যার পর বাহিরে বের না হয়।
মাদক ও কিশোর গ্যাং বিষয়ে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার লক্ষন দেখা মাত্রই চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কে জানানোর অনুুুরোধ জানান। আটককৃতদের যাচাই বাছাইয়ের পর অভিবাবকদের থানায় ঢেকে এনে সর্তক করে দেয়া হবে।

এসময় চাঁদপুর মডেল থানার ওসি ইন্টিলিজেন্স মনির আহম্মেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা