আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দোয়া হলো

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২, ২০২১ | ৭:১৪
Link Copied Successfully!

শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণালঙ্কার মজুদের অভিযোগে দায়েরকৃত মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।
রমনা থানায় দায়ের হওয়া মানি লন্ডারিং আইনের এই মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় এ চার্জশিট দেন সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।

মঙ্গলবার আদালত সূত্র বিষয়টি জানিয়েছে।
আপন জুয়েলার্সের বিরুদ্ধে ২৭ কোটি ৫২ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে এবং এসব টাকা পাচার করারও অভিযোগ আনা হয়েছে।
বিভিন্ন সময় সাড়ে ১৩ মণ সোনা ও পৌনে ৮ হাজার পিস ডায়মন্ড কিনতে গিয়ে আপন জুয়েলার্স ১৯০ কোটি ৭৮ লাখ টাকা পাচার করেছে। এতে ওই পরিমাণ অর্থ কর ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, ২০১৭ সালের জুনে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের সেই বহুল আলোচিত ঘটনায় আপন জুয়েলার্সের নামটি সামনে চলে আসে। কারণ, প্রতিষ্ঠানের মালিক দিলদার আহমেদ সেলিমের একমাত্র ছেলে সাফাত আহমেদ এ ধর্ষণ মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার হয়ে জেলে যান। ধর্ষণের এ মামলাটি টক অব কান্ট্রি হিসেবে অন্তত ৬ মাস ছিল সবার মুখে মুখে।
এ সংক্রান্ত অনেক ভিডিও তখন ভাইরাল হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়। টিভি টকশো ছিল অনেকদিন সরব। এরফলে বিষয়টি নিয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা এক ধরনের চাপের মুখে পড়ে। যে কারণে তখন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। শুল্ক গোয়েন্দার একের পর এক অভিযানে আপন জুয়েলার্সের ৫টি শোরুম থেকে প্রায় সাড়ে ১৫ মণ স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা