চাঁদপুরে প্রথমবারের মতো জোছনা উৎসব

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১, ২০২১ | ২:৪৭
Link Copied Successfully!

ফাল্গুনের ভরা পূর্ণিমা রাতে চাঁদপুরে প্রথমবারের মতো জোছনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য মঞ্চের আয়োজন ও আপন এর সহযোগীতায় ২৮ ফেব্রুয়ারি রোববার পূর্ণিমারাতে চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ মাঠে যাযাবর ভবনের সামনে এই আয়োজনে অনুষ্ঠিত হয়। ভরা পূর্ণিমার এ রাতে কথা, কবিতা পাঠ ও গান পরিবেশনের মধ্য দিয়ে জোছনা বন্দনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। সাহিত্য মঞ্চের সভাপতি কবি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি আশিক বিন রহিমের সঞ্চালনায় জোছনা উৎসব সম্পর্কিত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সাধারণ সম্পাদক রফিক আহমেদ মিন্টু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক ডা. পীযূষ কান্তি বড়ুয়া, আপন এর উপদেষ্টা ডা. মাসুদ হাসান, কবি ও গল্পকার মুহাম্মদ ফরিদ হাসান। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান জোছনা উৎসবের সহযোগী সংগঠন আপনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারীয়ান ডা. রাশেদা আক্তার।

অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে জোছনার কবিতা পাঠ করেন, কবি ও লেখক তছলিম হোসেন হাওলাদার, ইকবাল পারভেজ, মাহবুবুর রহমান সেলিম, খাইন-ই-আজম, ম. নূরে আলম পাটোয়ারী, শাহমুব জুয়েল, মুহাম্মদ ফরিদ হাসান, কবির হোসেন মিজি, নুরুন্নাহার নিশি, মেহেদী হাসান রানা, ওমর ফারুক, নিঝুম খান।

বিজ্ঞাপন

রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বরেণ রবীন্দ্র সংগীতশিল্পী ও সংগীত শিক্ষক রফিক আহমেদ মিন্টু, চয়ন সাহা। ফোক গান পরিবেশেন করেন কণ্ঠশিল্পী শুভ্র রক্ষিত, রাজীব চৌধুরী, মুন্না, কবির হোসেন মিজি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, সাংস্কৃতির সাথে অপসাংস্কৃতির একটা যুদ্ধ বহুকাল ধরেই চলছে। কিন্তু দিনশেষে সুস্থ্য ধারার সাংস্কৃতির বিজয় অনিবার্য। আজকের এই ভরা পূর্ণিমার রাতে জোছনার আলোয় চমৎকার পরিবেশে ভিন্নধর্মী একটি আয়োজনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। চাঁদপুরে জোছনাকে বন্দনা করে খোলা আকাশের নিচে এটিই প্রথম আয়োজন। এজন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের আয়োজন আগামীতেও আরো বড় পরিসরে হবে সেটি আশা রাখছি।

তিনি বলেন, একই রকম গান পরিবেশ কিংবা সময়ের পেক্ষিতে একেক রকম আবেদন রাখে। যেমন রবীন্দ্রসংগীত সকালে শুনলে তা একরকম উপভোগ করা যায়, দুপুরে আরেক রকম এবং রাতে আরেক রকম। তেমনি এমন চাঁদের আলো গান কিংবা কবিতা যাই উপস্থাপন হবে তাই ভালো লাগবে এ কথা নিশ্চিতভাবে বলা যায়। গানের গলা কিংবা আবৃত্তির শব্দচয়নে যদি ভুল থাকে সেটিও ভালো লগবে। এই ধরনের আয়োজনের মমধ্যদিয়ে আমাদের তরুণ এবং নতুন প্রজন্ম সুস্থ্য ধারার সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করবে সেই আশা রাখছি।

বিজ্ঞাপন

জোছনা উৎসবের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাহিত্য মঞ্চের নির্বাহী সদস্য নার্গিস ত্বন্নি, বেলাল হোসাইন, চাঁদপুর টেলিগ্রাফের প্রতিষ্ঠাতা আসেফ লিটন। আয়োজনের সহযোগিতায় ছিলো সামাজিক সংগঠন আপন। আয়োজকদের পক্ষ থেকে পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদানহ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা