মতলব পৌরসভায় আবারও মেয়র হলেন লিটন, কাউন্সিলর হলেন যাঁরা

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২১ | ৯:০৮
Link Copied Successfully!

মতলব পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ২২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৮ হাজার ৩শত ৩৯ জন ভোটারের মধ্যে ২২হাজার ৬শত ২৭ ভোট প্রয়োগ করে। তন্মধ্যে ২৫টি ভোট বাতিল হয়েছে।

নির্বাচনে মেয়র পদে সর্বোচ্চ ২০হাজার ৬শত ৯৪ ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ আওলাদ হোসেন লিটন (প্রতীক- নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক বাদল (প্রতীক- ধানের শীষ) ভোট পেয়েছেন ৯শত ৭৯। এছাড়াও জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন কবির (প্রতীক- লাঙ্গল) ভোট পেয়েছে ১শত ৯৭, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী মোঃ সফিকুল ইসলাম (প্রতীক- হাসপাখা) ভোট পেয়েছে ৭শত ৫৭টি।

রবিবার রাত ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিতদের ফলাফলসহ নাম ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ।

বিজ্ঞাপন

এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডের মরিয়ম ইসলাম (প্রতীক-আনারস) ৪হাজার ৫শত ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী দিনারা আক্তার বিপ্লবী (প্রতীক-অটোরিক্সা) পেয়েছে ৩হাজার ২শত ৪৮ ভোট, ও ৪,৫ ও ৬নং ওয়ার্ডের জোহরা খাতুন (প্রতীক-আনারস) ৩হাজার ৯শত ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মাকসুদা আক্তার (প্রতীক-জবাফুল) পেয়েছে ৩হাজার ৮শত ৩১ ভোট, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মাইরিন সুলতানা (প্রতীক-অটোরিক্সা) ৩ হাজার ৪ শত ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী সাজেদা বেগম (প্রতীক-চশমা) পেয়েছে ১ হাজার ৬শত ৮২ ভোট।

সাধারণ সদস্য (পুরুষ) ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আবুল বাশার পারভেজ (প্রতীক- টেবিল ল্যাম্প) ২হাজার ৯শত ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ শাহ গিয়াস (প্রতীক-ডালিম) পেয়েছে ১শত ৫৫ ভোট, ২নং ওয়ার্ডের মোঃ লিয়াকত আলী সরকার (প্রতীক-টেবিল ল্যাম্প) ১হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মজিবুর রহমান মন্টু (প্রতীক-উটপাখি) পেয়েছে ৮শত ভোট, ৩নং ওয়োর্ডের মোঃ সারওয়ার হোসেন (প্রতীক-উটপাখি) ১হাজার ৭শত ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কিশোর কুমার ঘোষ (প্রতীক- টেবিল ল্যাম্প) পেয়েছে ৮শত ৭ ভোট, ৪নং ওয়ার্ডের মোঃ আনিসুর রহমান আনু (প্রতীক-পানির বোতল) ১হাজার ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ওয়াহিদুজ্জামান মৃধা (ওহিদ) (প্রতীক-উটপাখি) পেয়েছে ৫শত ৬০ ভোট, ৫নং ওয়ার্ডের মোঃ ওয়াজ উদ্দিন (প্রতীক-উটপাখি) ১হাজার ২শত ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ ফারুক কাজী (প্রতীক-ডালিম) পেয়েছে ১হাজার ১শত ৭ ভোট, ৬নং ওয়ার্ডের মোঃ সাইফুল ইসলাম (প্রতীক-পাঞ্জাবি) পেয়েছে ১হাজার ১শত ৫৮ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী মামুনুর রশিদ (প্রতীক- টেবিল ল্যাম্প) পেয়েছে ৯শত ১৫ ভোট, ৭নং ওয়ার্ডের পিন্টু চন্দ্র সাহা (প্রতীক-উটপাখি) ১হাজার ৩শত ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতমপ্রতিদ্বন্ধী মোঃ আহিজল মুন্সী (প্রতীক-পানির বোতল) পেয়েছে ৬শত ৬৭ ভোট, ৮নং ওয়ার্ডের মোঃ মামুন চৌধুরী (প্রতীক-পানির বোতল) ১ হাজার ৪শত ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন (প্রতীক-উটপাখি) পেয়েছে ৫শত ৩০ ভোট, ৯নং ওয়ার্ডের আব্দুল হাই বকাউল (প্রতীক-ডালিম) ১ হাজার ৩শত ১১ ভোট পেয়ে নিবাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আনোয়ার হাজরা (প্রতীক-পাঞ্জাবি) পেয়েছে ৮৮ ভোট।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা