প্রান গেল ২ স্কুলছাত্রের ইটভাঙা মেশিনে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২১ | ৫:২৫
Link Copied Successfully!

দুর্ঘটনা, সিরাজগঞ্জে ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-সদর উপজেলার দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে ও নবম শ্রেণির ছাত্র মেহেদী (১৫) ও একই গ্রামের শামীমের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র নাঈম (১৪)।
বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনাকালীন স্কুল বন্ধ থাকায় দুই ছাত্র ইটভাঙা শ্রমিকের কাজ করতো। প্রতিদিনের মতো ইটভাঙার মেশিনে উঠে কর্মস্থলে যাওয়ার পথে ডুমুর চৌরাস্তা এলাকায় মেশনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায় স্কুলছাত্র মেহেদী। অপর গুরুতর আহত নাঈমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আরএমও মো. ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি আহতদের অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত।

বিজ্ঞাপন

সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে কেউ কোনো মামলা করেনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা