একজন আদর্শ গণমাধ্যম কর্মী হিসেবে সুনাম কুড়াবে-শফিকুর রহমান এমপি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২১ | ৮:৩৪
Link Copied Successfully!

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক, সমাজের দর্পন। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছে জেনে খুশি হয়েছি। আশা করছি এই ধারা অব্যাহত রেখে ফরিদগঞ্জ উপজেলার সকল ধরনের সংবাদ তুলে ধরার মাধ্যমে একজন আদর্শ গনমাধ্যম কর্মী হিসেবে সুমাম কুড়াবে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের সকল অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করে। আমরা সেই সাংবাদিকতাই দেখতে চাই ফরিদগঞ্জসহ সারাদেশে। অবশ্যই আলজাজিরার চ্যানেলের মতো মিথ্যা ও ভিত্তিহীন এবং একটি রাষ্ট্রের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র করা নয়। এসব কল্পকাহিনীকে আবার অপরাধ করে দেশছাড়া কিছু সাংবাদিক বিদেশে বসে সমর্থন করছে। যা মেনে নেয়া যায় না। একজন প্রকৃত সাংবাদিক কখনো দেশবিরোধী কাজ করতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত একযুগে দেশের উন্নয়নের মাধ্যমে অনেকদুরে নিয়ে গেছেন। করোনাকালে যেখানে আজ সারাবিশ^ উন্নয়নসহ সকল কাজ থেমে গেছে, সেখানে আমাদের উন্নয়নের গতি থেমে যায় নি। কিছুটা শ্লথ হলেও কাজ চলমান রয়েছে। তাই আমাদের সাংবাদিদেরও এসব কথা জানতে হবে এবং লিখতে হবে।

তিনি বলেন, গত সোমবার উপজেলার সন্তোষপুর এলাকার একটি বাড়িতে সন্ত্রাসী কর্মকা-ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধী কোন দলের হতে পারে না। সেই যেই হউক না কেন আপনারা তার বিষয়ে গণমাধ্যমে তুলে ধরুণ । আইনশৃংখলা বাহিনীকে অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিদের্শনা দিয়ে বলেন, এমন একটি ঘটনা মেনে নেয়া যায় না। সভ্য দেশে প্রকাশ্যে ঘর বাড়ি জ¦ালিয়ে দেয়া কোন শুভ লক্ষণ নয়। অপরাধকারী কোন দলের, কোন গোষ্ঠীর তা দেখার সময় নেই, তার শাস্তিই একমাত্র বিচার ।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, আওয়ামীলীগ নেতা জি এম তাবাচ্চুম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্মআহ্বায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি হেলাল উদ্দিন আহমেদ। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহসভাপতি এম কে মানিক পাঠান, মো: মহিউদ্দিন, আমান উল্ল্যাহ আমান, জাকির হোসেন পাটওয়ারী, নিবার্হী সদস্য নারায়ন রবিদাস, জসিম মিজি, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ। আলোচনা সভার পুর্বে প্রেসক্লাবের পক্ষ থেকে মুহম্মদ শফিকুর রহমান এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সংবধর্না স্মারক প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা