জনসাধারনকে যেন চিকিৎসা সেবা পেতে শহরে ছুটতে না হয়- শফিকুর রহমান এমপি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২১ | ৮:৩০
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পূন: নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি , ফরিদগঞ্জের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান রহমান ।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্তমানবতার সেবা দানের জন্য চিকিৎসা একটি মহৎ পেশা। করোনাকালে আমরা দেখেছি কিভাবে আমাদের চিকিৎসা পেশার সাথে জড়িতরা নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাড়িয়েছেন। আশা করছি তাদের এই সেবা করোনা থাকুক আর না থাকুক তাদের সেবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌছে যাবে। উপজেলার জনসাধারনকে যেন চিকিৎসাসেবা পেতে শহরে ছুটতে না হয়, অন্তত ঢাকা পাড়ি দেয়ার আগেই যেন তারা স্বাস্থ্যসেবা পান সে লক্ষ্যেই আমি কাজ করার চেষ্টা করছি। তাছাড়া আমরা প্রসূতিদের স্বাস্থ্যসেবায় বিশেষ নজর দিতে সেবার পরিমাণ ও মান বৃদ্ধিতেও কাজ করছি। সকল শ্রেণী পেশার মানুষকে সঠিক সেবা নিশ্চিত করে স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। গরিব অসহায় রোগীদের সেবার মাধ্যমে স্বাস্থ্য খাতের উন্নয়ন মানুষের হৃদয়ে পোঁছে দিতে হবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার । এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাখেন হেলথ প্রোপাইটর এসোসিয়েশনের কামরুল হাসান বাবলু, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্মআহবায়ক ও উপজেলা কমিনিউটি পুলিশিংএর সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার, আওয়ামীলীগ নেতা জি এম তাবাচ্চুমসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পরে সংসদ সদস্য ১৬ কোটি ৭৩ লক্ষ ৬৫ হাজার ১৪৮ টাকা ব্যয়ে ফরিদগঞ্জ জিসি -রূপসা জিসি সড়ক উন্নয়ন ও সুবিদপুর পুর্ব ইউপি থেকে বাসারা বাজার ভায়া মুন্সিরহাট বাজার উন্নয়ন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত )ও সহকারি প্রকৌশলী রাফিউল ইসলাম , ঠিকাদার ও আওয়ামীলীগ নেতা আমির আজম রেজা ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা