চাঁদপুরে বরযাত্রীসহ ট্রলারডুবি, শিশু নিখোঁজ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২১ | ৮:৫৬
Link Copied Successfully!

চাঁদপুরে বাল্কহেডের ধাক্কায় বরযাত্রীসহ একটি ট্রলার ডুবে গেছে। এতে নববধূসহ অন্তত সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় পিংকি (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।

রোববার রাত ১০টার দিকে ডাকাতিয়া নদীর মৈশাদী ইউনিয়নের হামানকর্দি গ্রামের বারেক মেম্বারের দোকানের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর বাবা সঞ্জিত দাস জানান, পাইকদি মোল্লার বাজার এলাকার দাসবাড়ির খোকন দাসের ছেলে প্রবাসী নিবাস দাসের সঙ্গে চরমেশা গ্রামের পরেশ দাসের মেয়ে কবিতা দাসের বিয়ের আয়েজন করা হয়। শনিবার বরপক্ষের লোকজন কনের বাড়িতে অবস্থান করে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করে। রোববার রাতে বরের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য অর্ধশতাধিক বরযাত্রী ট্রলারযোগে রওয়ানা হন।

বিজ্ঞাপন

পথিমধ্যে একটি বাল্কহেড বরযাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর বিয়ে বাড়ির অধিকাংশ লোকজন সাঁতরে তীরে আসে। স্থানীয়রা ৭-৮ জনকে উদ্ধার করেন। তারা আহত হয়েছেন। এর মধ্যে নববধূ কবিতা দাসও রয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশু পিংকি এখনও নিখোঁজ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. বারেক খান জানান, ঘটনা জানার পর ঘটনাস্থলে এসেছি। পুলিশ ও ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করেও নিখোঁজ শিশুটির এখনও সন্ধান পায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা